পৃষ্ঠা

খানাপিনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খানাপিনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দোকানের মত খাস্তা মুচমুচে ফুচকা কিভাবে বাড়িতে বানাবেন ?


আপনি কি ফুচকা প্রেমী? অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, অসুবিধা কি, বাড়িতে যা আছে তাই দিয়েই বানিয়ে ফেলুন ফুচকা। ঠিকমত বানাতে পারলে হবে একদম দোকানের মত সুন্দর মুচমুচে ও সুস্বাদু।

pani puri


উপাদান

ফুচকা বানানোর জন্য (৫০-৫৫ টা ফুচকা)

  • না ভাজা সুজি ১ কাপ,
  • বেকিং সোডা ১/৮ চা চামচ,
  • ময়দা ১ টেবিল চামচ,
  • নুন ১/৪ চা চামচ,
  • জল প্রয়োজন মতো (৬ টেবিল চামচ),
  • সাদা তেল ডো -এর জন্য ১ চা চামচ, ভাজার জন্য পরিমাণ মতো।

আলু মাখার জন্য

  • আলু ৪-৫ টা মাঝারি মাপের,
  • সেদ্ধ ছোলা ৪-৫ টেবল চামচ,
  • তেঁতুলের কাই ২ টেবল চামচ,
  • ধনেপাতা কুচি ৩ চা চামচ,
  • ভাজা জিরে গুঁড়ো ১ চা চামচ,
  • চাট মশলা ২ চা চামচ,
  • বিটনুন এবং কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো।

তেঁতুল জল বানানোর জন্য

  • ভাজা জিরে গুঁড়ো ২ চা চামচ,
  • লাল লঙ্কা গুঁড়ো ১ চা চামচ,
  • চাট মশলা ২ চা চামচ,
  • তেঁতুলের কাই ৪ টেবল চামচ ,
  • গুড়
  • বিটনুন পরিমাণ মতো,
  • গন্ধরাজ লেবু ১/৪ টুকরো,
  • জল ৫-৬ কাপ পরিমাণ মত।


upma


পদ্ধতি

ফুচকা বানানোর জন্য

প্রথমেই বলে রাখি ফুচকা বানানোর প্রধান  আপনি যদি ঠিক মত মন্ড তৈরী করতে পারেন তবে ফুচকা গোল হয়ে ফুলবে এবং মুচমুচে খাস্তা হবে

একটি পাত্রে সুজি, ১ টেবল চামচ সাদা তেল, বেকিং সোডা আর নুন নিয়ে ভালো করে মেশাতে হবে এবার ওই মিশ্রণে ময়দা যোগ করে ভালো করে মিশিয়ে ওতে প্রথমে বড় চামচ মতো জল দিতে হবে ভাল করে মাখতে হবে যখন দেখবেন সুজি সব জল শুষে নিচ্ছে, আরও বড় চামচ জল দিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে মন্ডটিকে ময়দা মাখার মতো ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। প্রথমেই বলেছি ভালো করে না মাখা হলে ফুচকা ফুলবেই না। লক্ষ্য রাখতে হবে মন্ড যেন খুব নরম না হয়, আবার খুব শক্তও না হয়। প্রয়োজনে জল বেশী হয়ে গেলে কিছুটা সুজি আর শক্ত হয়ে গেলে অল্প জল দিতে পারেন। মন্ড যেন ইলাস্টিকের মতো হয়।

এরপর মন্ডটা ভেজা কাপড় দিয়ে জড়িয়ে ৩০ মিনিট - ১ ঘণ্টা রাখতে হবে। তারপর আবার একবার ভাল করে মেখে নিন। এবার মন্ডকে ২-৩ ভাগে ভাগ করে তারপর সাধারন ভাবে বেলতে হবে। বেলার সময় কোনো বাড়তি ময়দা যোগ করা যাবে না। খুব সরু আর ইভেন করে বেলতে হবে। মোটা হয়ে গেলে কিন্তু ভাজার পর শক্ত হয়ে যাবে, খেতে বাজে লাগবে।

এরপর একটা ছোট বাটি দিয়ে গোল গোল করে কেটে নিন। একটা বড় পাত্রে বা থালায় ওই ছোট টুকরো গুলো পরপর সাজিয়ে রেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।


Panipuri


কড়ায়তে প্রয়োজন মত সাদা তেল দিয়ে ভাল করে গরম করুন।একটা তেলে ছেড়ে দেখুন যদি ছাড়ার পরেই তেলে ভেসে ওঠে, বুঝবেন তেল একদম সঠিক গরম হয়েছে। এরপর বাকি ফুচকা আস্তে আস্তে ভাজতে হবে। দেখবেন বলের মত সুন্দর ফুলে উঠছে। সোনালী রঙ না হওয়া পর্যন্ত ভাজতে হবে। ভাজা হলে তেল থেকে তুলে কিচেন পেপারে তেল শুষে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন

আলু মাখার জন্য

প্রেশার কুকারে আলু ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা পাত্রে ভালো করে চটকে নিন। এরপর ওই আলুর মধ্যে সেদ্ধ ছোলা, তেঁতুলের কাই, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, পরিমাণ মতো বিটনুন দিয়ে ভালো করে মাখুন।








উপমা বা ঝাল সুজি (Rava upma) সুস্বাদু একটি টিফিন



প্রায় বাড়িতেই সন্ধ্যে হলেই বাচ্চাদের আবদার শুরু হয় মা নতুন কিছু টিফিন খাব।  বাচ্চাদের সাথে বড়দের মনে হয় নতুন কিছু টিফিন হলে ভালোই হয়। আজ নিয়ে এসেছি ভিন্ন স্বাদের সুজির একটি উপকরণ ঝাল সুজি বা উপমা।

upma


উপকরণ

  • সুজি।
  • ১টা পেঁয়াজ কুচিয়ে কাটা।
  • কাঁচা লঙ্কা ১টা মাঝ বরাবর কাটা।
  • আদা একটুকরো
  • গাজর, বিনস, ক্যাপসিকাম, টম্যাটো, মটরশুঁটি।
  • কারি পাতা -১০ টা।
  • গোটা সরিষা অল্প।
  • নুন, চিনি প্রয়োজনমতো।
  • সাদা তেল চা-চামচ।
  • ঘি অল্প। 


panipuri



প্রণালী

  • প্রথমে গাজর, বিনস, ক্যাপসিকাম, টম্যাটো ছোট ছোট করে কেটে নিতে হবে
  • শুকনো কড়াই বা ননস্টিক প্যানে সুজি ভালো করে ভেজে নিনসুজি হাল্কা সোনালি রঙের হয়ে গেলে নামিয়ে নিন
  • এবার প্যানে তেল গরম করে তাতে গোটা সরিষা কারিপাতা দিন
  • এবার কুচোনো পেঁয়াজ তেলে ছাড়ুন সামান্য ভেজে নিন
  • পেঁয়াজ কিছুটা ভাজা ভাজা হয়ে এলে, আদা বাটা দিয়ে দিন কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার কুচিয়ে কেটে রাখা সব সবজি লঙ্কা দিয়ে দিন
  • ভাল করে ভাজা হলে স্বাদমতো নুন আর চিনি দিয়ে প্যানটা ঢাকা দিয়ে দিন কোনও ভাবেই জল দিয়ে সবজি সেদ্ধ করবেন না ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ হবে
  • সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হতে যতটুকু সময় নেবে, তার মধ্যে আপনি অন্য একটা পাত্রে জল গরম করে নিন
  • সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এবার সুজি, মটরশুঁটি গরম জলটা দিয়ে দিন সুজির উপমা বানানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জলের পরিমাণ জলের পরিমাণ ঠিক থাকলে বেশ ঝুরঝুরেই হবে খেতেও ভাল লাগবে আার জল বেশি হলে উপমা মণ্ড হয়ে যাবে সুজি সেদ্ধ না হওয়া পর্যন্ত আরেকটু রান্না করুন
  • শেষে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিন গরম গরম পরিবেশন করুন



news

চটজলদি বানিয়েনিন বিকেলের টিফিন "ভেজিটেবল চিড়ের পোলাও"

ঘরবন্দি এই দিনগুলিতে বিকেল হলেই মনটা চুক্ চুক্ করে নতুন কিছু খাওয়ার জন্য। ফাস্টফুডের দোকানও সব বন্ধ, বিশেষকরে বাচ্চারা প্রায়শই বায়না করে নতুন কিছু খাবার জন্য। একদম কম সময়ে চটপট তৈরী করা যায় এরকম একটি সুস্বাদু একটি রেসিপি আপনাদের জন্য, ভেজিটেবল চিড়ের পোলাও।




উপকরণ


  • চিড়ে  2 কাপ 
  • গাজর 1টা 
  • ক্যাপ্সিকাম 1টা ছোট
  • পেঁয়াজ কুচি হাফ কাপ
  • কড়াইশুঁটি অথবা চিনা বাদাম অল্প প্রয়োজন মত
  • কাঁচা লঙ্কা কুচি 1 টেবিল চামচ
  • জল 3 কাপ
  • ঘি 1চা চামচ 
  • সাদা তেল 2-3চা চামচ 
  • লবন স্বাদ মতো 
  • চিনি 1চা চামচ 
  • হলুদ গুঁড়ো প্রয়োজন মতো
  • তেজপাতা 1টা
  • টমাটো সস



পদ্ধতি


  • প্রথমে গাজর এবং ক্যাপ্সিকাম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে।
  • ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে তেজপাতা ফোরন পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপ্সিকাম, কড়াইশুটি বা চিনা বাদাম গুলিকে ভালকরে ভেজে নিতে হবে (ভাজার সময় পরিমান মতো লবন, চিনি এবং হলুদ গুড়ো দিয়ে দিতে হবে)।
  • অন্য দিকে চিড়ে ভিজিয়ে নিতে হবে চিড়ে সম্পূর্ন ভিজে গেলে তা থেকে জল ঝড়িয়ে  নিয়ে সামান্য নুন ও চিনি দিয়ে মেখে রাখতে হবে।
  • ভাজা হয়ে গেলে তাতে লঙ্কা কুচি এবং জল ঝড়িয়ে রাখা চিড়ে দিয়ে দিতে হবে, এবং কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
  • তার পরে তাতে এক চা চামচ ঘি দিয়ে আবার কিছুটা ভেজে নিতে হবে। 
  • ওভেন থেকে নামিয়ে টমাটো সস সহ গরম গরম পরিবেশন করলেই তৈরি হয়েগেল বিকেলের টিফিন সুস্বাদু চিড়ের পোলাও।


খেতে কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন।