পৃষ্ঠা

এই সময় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এই সময় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মিসড্ কল দিয়ে জানুন অ্যাকাউন্ট ব্যালেন্স, সমস্ত ব্যাঙ্কের টোল ফ্রি নাম্বার সহ



Bank



এই প্রতিবেনটি পড়ার পর আপনাকে আর ব্যাঙ্কে লাইন দিতে হবে না অ্যাকাউন্ট ব্যালেন্স জানার জন্য । শুধু মাত্র মোবাইল থেকে একটি মিসড কল দিলেই আপনার হাতে চলে আসবে অ্যাকাউন্টের সর্বশেষ ব্যালেন্স। দেশের প্রতিটি ব্যাঙ্কের একটি করে টোল ফ্রি নম্বর রয়েছে যে নম্বরে মিসড কল দিলেই পাওয়া যাবে ব্যালেন্সের বিস্তারিত বিবরণ । অবশ্য আপনার ব্যাঙ্কের সাথে রেজিস্টার্ড করা মোবাইল নম্বর থেকে ঐ টোল ফ্রি নম্বরে মিসড কল দিতে হবে ।

অ্যাকাউন্ট ব্যালেন্স জানার জন্য গুরুত্বপূর্ণ ব্যাঙ্কগুলির মিসড কল দেওয়ার টোল ফ্রি নম্বর
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -- ৯২২৩৭৬৬৬৬৬ 
  • ইউকো ব্যাঙ্ক -- ৯২৭৮৭৯২৭৮৭ 
  • ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -- ৯২২৩০০৮৫৮৬
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক -- ১৮০০১৮০২২২২/১৮০০১০৩২২২২ 

atm


  • পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক -- ৯০২২০৯৯৪০০ 
  • এলাহাবাদ ব্যাঙ্ক -- ৯২২৪১৫০১৫০ 
  • ব্যাঙ্ক অফ বরোদা -- ৮৪৬৮০০১১১১ 
  • বন্ধন ব্যাঙ্ক -- ৯২২৩০০৮৬৬৬
  • এইচডিএফসি ব্যাঙ্ক -- ১৮০০২৭০৩৩৩৩ 
  • আইসিআইসিআই ব্যাঙ্ক -- ০২২৩০২৫৬৭৬৭ 
  • আইডিএফসি ব্যাঙ্ক -- ১৮০০২৭০০৭২০ 
  • আইডিবিআই ব্যাঙ্ক -- ১৮০০৮৪৩১১২২ 
  • বিজয়া ব্যাঙ্ক -- ১৮০০১০৩৫৫২৫ 
  • ইয়েস ব্যাঙ্ক -- ৯২২৩৯২০০০০ 
  • কানাড়া ব্যাঙ্ক -- ৯০১৫৪৮৩৪৮৩ 
  • দেনা ব্যাঙ্ক -- ৯২৮৯৩৫৬৬৭৭ 
  • ধনলক্ষী ব্যাঙ্ক -- ৮০৬৭৭৪৭৭০০
  • বরোদা গুজরাট গ্রামীণ ব্যাঙ্ক -- ৭৮২৯৯৭৭৭১১ 
  • ভারতীয় মহিলা ব্যাঙ্ক -- ৯২১২৪৩৮৮৮৮ 
  • সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -- ৯৫৫৫২৪৪৪৪২ 
hacker


  • কর্পোরেশন ব্যাঙ্ক -- ৯২৬৮৮৯২৬৮৮
  • ডিসিবি ব্যাঙ্ক -- ৭৫০৬৬৬০০১১ 
  • ফেডারেল ব্যাঙ্ক -- ৮৪৩১৯০০৯০০ 
  • ইন্ডিয়ান ব্যাঙ্ক -- ৯২৮৯৫৯২৮৯৫
  • ইন্ডাসইন্ড ব্যাঙ্ক -- ১৮০০২৭৪১০০০ 
  • কারুর বৈশ্য ব্যাঙ্ক -- ৯২৬৬২৯২৬৬৬
  • কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক -- ১৮০০২৭৪০১১০ 
  • ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স -- ৮০৬৭২০৫৭৫৭ 
  • আরবিএল ব্যাঙ্ক -- ৯০১৫৪৮৩৪৮৩ 
  • সিন্ডিকেট ব্যাঙ্ক -- ০৯২৪১৪৪২২৫৫/৮০৬৭০০৬৯৭৯ 
  • সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক -- ৯২২৩০০৮৪৮৮ 

রাজ্যবাসীর জন্য সুখবর, এবার থেকে ভেলোরে সম্পূর্ণ নিখরচায় পাবেন চিকিৎসা


vellore


সুখবর পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য খুব বড় একটা সুখবর। এবার থেকে পশ্চিমবঙ্গ বাসিদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা মিলবে ভেলোরের ক্রিশ্চান মেডিক্যাল কলেজ বা CMC তে। রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় যুক্ত হল ভেলোরের সিএমসি হাসপাতাল।

গত শুক্রবার পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আরও ২টো হাসপাতাল যুক্ত হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তারা সেখানেও একই রকম সুবিধা পাবেন। এর মধ্যে একটি ভেলোরের CMC মেডিক্যাল কলেজ এবং অপরটি এইমস। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি ও বেসরকারি হাসপাতালের পাশাপাশি এই দুই হাসপাতালে সমান পরিষেবা পাবেন রাজ্যবাসী।’

vellore


এদিন এক অনুষ্ঠানে বাসের চালক ও বাস কনডাক্টরদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনেন মুখ্যমন্ত্রী। এবং তিনি ঘোষণা করেন, এবার থেকে এই সমস্থ ড্রাইভার এবং কনট্রাকটার ভাইরা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা পাবেন।

প্রত্যেক বছরই হাজার হাজার পশ্চিমবঙ্গবাসী ভেলোর CMC তে জান অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিতে এখানকার চিকিৎসা বিশ্বমানের, উন্নত প্রযুক্তি, অত্যধুনিক যন্ত্রপাতি এবং প্যাথলজি সর্বপরি চিকিৎসা কর্মীদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার সর্বজন বিধিত।

breast cancer


মেয়েদের যে ভুলগুলোর কারণে হচ্ছে স্তন ক্যান্সার, সতর্ক হোন



ভেলোরের এই বিশ্বমানের হাসপাতালটি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চলে আসায় প্রচুর সংখ্যক পশ্চিমবঙ্গবাসী উপকৃত হবেন তবে একথাও মাথায় রাখতে হবে, শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শবর্তী ত্রিপুরা, আসাম সহ পূর্বভারতের বিভিন্ন রাজ্য সহ সারা ভারতের বিভিন্ন রাজ্য এবং প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্থান, ভুটান, নেপাল সহ অন্যান্য পার্শবর্তী দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন ভেলোরে উত্তম চিকিৎসা নিতে। তাই বারবারই ভেলোরে রোগীর ভিড় একটু বেশি, এবার থেকে ভেলোর রোগীর ভিড় আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা করা যায়

muktangan

৫৯টি চীনা মোবাইল অ্যাপ ভারতে ব্যান হতে চলেছে তালিকা দিল IIA


china app



ভারত ও চীনের মধ্যে ১৯৬২ সালে যুদ্ধ হয়, সীমানা নিয়ে বিরোধ থেকে এই যুদ্ধের সূত্রপাত হয়। চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবী করে, এভাবে যে সীমান্ত সমস্যার শুরু হয় তা শেষ পর্যন্ত যুদ্ধের সূচনা করে, ভারত সম্পূর্ণ ভাবে অপ্রস্তুত ছিল এই যুদ্ধে, অপরদিকে চিন সুবিধাজনক অবস্থায় ছিল।এক মাস এক দিন ধরে চলে এই যুদ্ধ অবশেষে যুদ্ধে চীনের কাছে ভারত পরাজিত হয়। সেই যুদ্ধের পরিনতি ভারতের ১,৩৮৩ জন মৃত, ৩,৯৬৮ জন আটক, ১,০৪৭ জন আহত এবং ১,৬৯৬ জন নিরূদ্দেশ হয়। অপর দিকে চিনের ক্ষয়-ক্ষতি খুবই সামান্য মাত্র ৭২২ জন মৃত, এবং ১,৬৯৭ জন আহত হয়।

ভারত ও চীনের মধ্যে চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। সীমান্ত অঞ্চলে সীমারেখা নিয়েই এই বিবাদ প্রায়শই হাতা-হাতি, ধাক্কা-ধাক্কির রূপ নেয়, যা মাঝে মধ্যেই খবরের কাগজে চোখে পড়ে। তবে প্রায় চার দশক পর ভারত-চীন সীমান্তে ভারতের এত সংখ্যক সৈনিককে প্রাণ হারাতে হলো গত সোমবারের ঘটনায়। আর এই ঘটনার পিছনে রয়েছে চীনের রণকৌশলগত ও বাণিজ্যিক আধিপত্য স্থাপনের আকাঙ্ক্ষা। সোমবারের রাতের ঘটনায় ভারতের ২০ জন সেনা জওয়ান শহীদ হয়েছেন। সংবাদ সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী চীনের ৪৩ জন সৈন মারা গেছে, দেরিতে হলেও চীন সরকার তাদের মৃত সৈনিকদের তালিকা প্রকাশ করে।


online earning


আরও পড়ুন - বিনা ইনভেস্টমেন্টে অনলাইনের মাধ্যমে ইনকাম করার কিছু পদ্ধতি


এরকম একটা পরিস্থিতিতে যখন ভারতের সঙ্গে চীনের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে ঠিক তখন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি  চীনের সাথে সম্পর্কিত এমন ৫৯টি মোবাইল অ্যাপের তালিকা প্রকাশ করল। তারদের মতে এই অ্যাপগুলি একেবারেই নিরাপদ নয়। এই অ্যাপগুলির মাধ্যমে ভারতীয়দের ব্যক্তিগত তথ্য বাইরের দেশে সরবরাহ হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল।  এই অ্যাপগুলির মধ্যে বেশ কয়েকটি অ্যাপ রয়েছে যেগুলির বিপুল জনপ্রিয়তা রয়েছে ভারতে। দেশের একটি বড় সংখ্যার মানুষ এই অ্যাপগুলিকে ব্যবহার করে। তালিকায় নাম রয়েছে TikTok, UC Browser, UC News এবং Vigo Video র মত বিপুল জনপ্রিয় পাওয়া অ্যাপ। 



ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি দ্বারা প্রাকাশিত ৫টি চীনা  মোবাইল অ্যাপের তালিকা

1.    TikTok,
2.   Vigo Video,
3.   Vault-Hide,
4.    UC Browser,
5.     UC News,
6.   WeChat,
7.   SHAREit,
8.     Weibo 
9.   Bigo Live,
10.   BeautyPlus,
11.   Xender,
12.  ClubFactory,
13.   Helo,
14.   LIKE
15.   Kwai,
16.   ROMWE,
17.   SHEIN,
18.   NewsDog,
19.   Photo Wonder
20.   APUS Browser,
21.   CM Browser,
22.   Clean Master – Cheetah
23.   VivaVideo- QU Video Inc
24.   Virus Cleaner (Hi Security Lab)
25.   Mi Community,
26.   DU recorder,
27.   YouCam Makeup
28.   Mi Store,
29.   360 Security,
30.   DU Battery Saver,
31.   DU Browser
32.   DU Cleaner,
33.   DU Privacy,
34.   Perfect Corp,
35.   CacheClear
36.   DU apps studio,
37.   Baidu Translate,
38.   Baidu Map
39.   Wonder Camera,
40.   ES File Explorer,
41.   QQ International
42.   QQ Launcher,
43.   QQ Security Centre,
44.   QQ Player,
45.   QQ Music
46.   QQ Mail,
47.   QQ NewsFeed,
48.   WeSync,
49.   SelfieCity,
50.   Clash of Kings
51.   Mail Master,
52.   Mi Video call-Xiaomi,
53.   Parallel Space



muktangan

বর্তমানে ভাইরাল ফিভারের প্রকোপ বেড়েছে, কোভিড আক্রান্ত বলে আতঙ্কিত হবেন না, জ্বর হলে কী করবেন?


fiver


ভাইরাল ফিবার বা সাধারন ইনফ্লুয়েঞ্জা ঋতু পরিবর্তনের সঙ্গে যা নিয়ম করে আসে প্রতি বছর। এ বছরও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি এবং তা বাড়ছেও ক্রমাগত।

করোনা ভাইরাস বা কোভিডের আতঙ্কে মানুষ ভুলেই গিয়েছেন সাধারন ইনফ্লুয়েঞ্জার কথা। একটু গা-গরম হলেই এখন টেনশন। সঙ্গে কাশি ও গলাব্যথা থাকলে তো কথাই নেই। কিন্তু সত্যিই কি এত ভয় পাওয়ার কিছু আছে?

“ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ হলে হালকা থেকে মাঝারি জ্বরের সঙ্গে হালকা গা ব্যথা বা গা ম্যাজম্যাজ, একটু সর্দি ভাব, কখনও নাক দিয়ে জল পড়া বা নাক বন্ধের মতো উপসর্গ থাকে। কাশিও হতে পারে তবে তা এমন যাতে মনে হয় কফ তোলার জন্য কাশছে, কিন্তু কফ উঠছে না। এ অবস্থায় খুব একটা চিন্তার কিছু নেই। ঘরে বিশ্রামে থাকুন। গরম জলের ভাপ নিন। হালকা খাবার ও পর্যাপ্ত তরল খাবার খান। জ্বর বাড়লে প্যারাসিটামল খান। মাল্টিভিটামিনও খেতে পারেন। মাস্ক পরে বাড়ির অন্যদের থেকে দূরে থাকুন। কারণ ইনফ্লুয়েঞ্জার কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে পরিবারের অন্য কারও সূত্রে করোনা ঘরে এলে সবার প্রথমে তা রোগীর শরীরে সংক্রমণ ঘটাতে পারে।



 ইনফ্লুয়েঞ্জার জ্বর কষ্ট মোটামুটি - দিন থাকে তার পর কমে যায় বা কমতে শুরু করে কিন্তু যদি তা না হয়, - দিন পরও জ্বর থাকে জ্বর বাড়তে শুরু করে, রোগী দুর্বল হয়ে পড়েন কিংবা ডায়ারিয়া, সর্দি কমে গিয়ে শ্বাসকষ্ট বা কাশির মাত্রা বাড়তে থাকে তা হলে  সঙ্গে সঙ্গে কোভিডের পরীক্ষা করা উচিত

কীভাবে বুঝবেন ভাইরাল ফিবার হয়েছে?

  • খুব বেশি জ্বর হবে এমন কোনও কথা নেই। হালকা গা গরম থেকেও শরীরে বাসা বাঁধতে পারে ভাইরাল ফ্লু
  • জ্বরের সঙ্গে মাথা যন্ত্রণা, দুর্বল লাগা, স্বাদে অরুচি এগুলি অসুখের অন্যতম লক্ষণ
  • জ্বরের সঙ্গে গা-হাত-পায়ে ব্যথা অনুভব বেশির ভাগ ক্ষেত্রেই থাকে
  • অ্যালার্জির প্রবণতা থাকলে নাক দিয়ে কাঁচা জল ঝরা, সর্দি-কাশি দেখা দিতে পারে

সুতরাং জ্বর হলেই টেনশন করবেন না। তাতে শরীর আরও দুর্বল হবে। বেশির ভাগ ক্ষেত্রে দু-তিন দিনে সমস্যা কমে যাবে। কাজেই সাবধানে থাকুন। উপসর্গের গতি-প্রকৃতির দিকে নজর রাখুন। বিশেষজ্ঞের পরামর্শ মতো চলুন 


muktangan

তথ্য সুত্র -- আনন্দ বাজার

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার টাকা


ziro balance



ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার টাকা, হ্যাঁ এ যেন ভুতের রাজার বর। গত কয়েক মাস ধরেই এমন ভাবেই বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্টে এইভাবে টাকা ঢুকেছে । এরকম ঘটনা ঘটেছে কোচবিহার ব্লকের পুটিমারি ফুলেশ্বরী এলাকার গ্রামে। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক হইচই শুরু হয়। তবে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাদের কেউ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হয়নি।


 
স্থানীয় এক গ্রাহক সেবা কেন্দ্র সূত্রের খবর এলাকার এক ব্যক্তির একাউন্ট এর মার্চ মাস থেকে দফায় দফায় প্রায় 50 হাজার টাকা ঢুকেছে। শুধু উনি নয় অনেকের একাউন্টে এমন করে টাকা ঢুকেছে। উত্তরবঙ্গের এক সংবাদ মাধ্যম সূত্র থেকে পাওয়া খবর এভাবে মাসের পর মাস একাউন্টে টাকা ঢুকছে। তবে এব্যাপারে কোনো গ্রাহক কোনরকম মন্তব্য করেননি যাতে টাকা আবার রির্টান চলে যায়, আবার অনেকে ভয় পেয়ে যায়।স্থানীয় পঞ্চায়েত আবশ্য পরবর্তীতে বিষয়টি স্বীকার করে নেয় ।  বিডিও ওই সংবাদমাধ্যমকে বলেন এই বিষয়টি দ্রুত খোঁজ নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় গ্রাহক সেবা কেন্দ্র গুলিতে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করতে হুড়োহুড়ি পরে যায়।
 



তথ্য সুত্র -- সংবাদ মাধ্যম



আশার আলো মার্কিন বিজ্ঞানীদের, অবশেষে পাওয়া গেল করোনার ওষুধ?



Corona vaccine

রেমডেসিভিকরোনা-চিকিৎসায় আশার আলো এমনটাই দাবি করেছেন আমেরিকার প্রথম সারির মহামারি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাওসি তাঁর কথায় আক্রান্তের শরীরে করোনাভাইরাসের বংশবৃদ্ধি রুখে সংক্রমণ ঠেকানোর মতোঅ্যান্টি ভাইরালওষুধ আবিষ্কার হয়েছেরেমডেসিভিরনামের ওই ওষুধের কথা জানার পর বিশ্ব জুড়ে চিকিৎসক মহলে সাড়া পড়ে গিয়েছে তাদের মতে, এত দিন করোনা-চিকিৎসা আঁধারে পথ হাতড়াচ্ছিল বারঅ্যান্টি ভাইরালআবিষ্কার হওয়ায় সেই অন্ধকারে তারার দেখা দিল

ফাওসি আমেরিকারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ’-এর প্রধানও বটে।রেমডেসিভির’-এর কথা জানিয়ে তিনি বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক করেন। সেখানে ফাওসি বলেন, “আমরা বহু পরীক্ষা চালিয়ে দেখেছি, করোনা আক্রান্ত রোগীদের সারিয়ে তুলতে রেমডেসিভির প্রায় ৩১ শতাংশ বেশি দ্রুততার সঙ্গে কাজ করছে।দেখা গিয়েছে, করোনা রোগীদের শরীরে কোভিড-১৯-এর সংক্রমণ রুখে দিতে পারে রেমডেসিভির। আর ওই ওষুধ প্রয়োগে রোগীদের কোনও পার্শ্ব-প্রতিক্রিয়ারও শিকার হতে হয়নি,” বলেন ফাওসি





তথ্য সুত্র -- আনন্দবাজার পত্রিকা


ভারতে ব্যাঙ্ক সংযুক্তিকরনের, আপনার সকল প্রশ্নের সমাধান





গত বছর অগস্ট মাসে অর্থমন্ত্রী নির্মলা সিথারমন ঘোষণা করেছিলেন ১০টি পাবলিক সেক্টর ব্যাংককে যুক্ত করে চারটি মেগা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে (অ্যাঙ্কর ব্যাংক) পরিনত করা হবে সেইমত কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের তরফ থেকে প্রস্তুতিও শুরু হয় এর আগে ২০১২ সালের এপ্রিলে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক এই ব্যাংক দুটিকে যুক্ত করে ব্যাংক অফ বরোদা (অ্যাঙ্কর ব্যাংক) - পরিনত করা হয়েছিল ফলস্বরূপ, বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংকের সমস্থ ধরনের কাজকর্ম গুলি ব্যাংক অফ বরোদার হাতে হস্তান্তর করা হয়েছিল

বর্তমানে এই ব্যাংক সংযুক্তির বিষয় নিয়ে সাধারণ আমানতকারীদের মনে প্রচুর প্রশ্ন উঠতে শুরু করেছে, কোন কোন ব্যাংক যুক্ত হতে চলেছেব্যাংকিং লেনদেন গুলি সচল থাকবে তো ? অ্যাকাউন্ট নম্বর, ফিক্সড ডিপোজিট ডেভিড কার্ড ক্রেডিট কার্ড, এটিএম, আইএফসিআই নম্বর ইত্যাদি ইত্যাদি

ব্যাংক সংযুক্তি সংক্রান্ত তথ্য সম্বলিত বিভিন্ন সরকারী এবং বে-সরকারী ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনাদের মনে উঁকি দেওয়া প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করা হল

Anchor Bank
Banks to be Merged with Anchor Bank
Combined Domestic Branches
Punjab National Bank
Oriental Bank of Commerce + United Bank of India
11,437
Canara Bank
Syndicate Bank
10,342
Indian Bank
Allahabad Bank
-
Bank Of Baroda
Dena Bank +Vijaya Bank
9,490
Union Bank of India
Andhra Bank + Corporation Bank
9,609
State Bank of India (SBI)
State Bank of Bikaner and Jaipur (SBBJ) + State Bank of Hyderabad (SBH) + State Bank of Mysore (SBM) + State Bank of Patiala (SBP) + State Bank of Travancore (SBT) + Bharatiya Mahila Bank
24,000 (approx)


অ্যাকাউন্ট নম্বর, গ্রাহক আইডি পরিবর্তন 
সম্ভবত প্রত্যেক গ্রাহককে নতুন অ্যাকাউন্ট নম্বর এবং কাস্টোমার আইডি দেওয়া হবে। ইমেল আইডি / ঠিকানা এবং মোবাইল নাম্বরটি আপনার ব্যাঙ্কের সাথে আপডেট হয়েছে কিনা নিশ্চিত হয়ে নিন, যাতে আপনি অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের বিষয়ে অফিসিয়াল ইনটেমেশন পান


অটো ক্রেডিট / ডেবিটগুলির জন্য অ্যাকাউন্টের বিবরণ পুনরায় জমা দেওয়া
ব্যাঙ্কের মাধ্যমে বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোডগুলি দিতে হয় যেমনইসিএসের মাধ্যমে লভ্যাংশের অটো ক্রেডিট, স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্র বেতনের অটো ক্রেডিট, বিভিন্ন বিল / চার্জের স্বয়ংক্রিয় ডেবিট ইত্যাদি যদি অসুবিধা হয় তাহলে আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে

স্যালারি অ্যাকাউন্ট, পেনসন অ্যাকাউন্ট, আয়কর বিভাগ থেকে ট্যাক্সের টাকা ফেরত পাওয়ার জন্য, বীমা সংস্থাগুলির থেকে ম্যাচুরিটির টাকা পাওয়ার জন্য, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য যেসমস্থ ক্ষেত্রে পুরান ব্যাঙ্কের তথ্য দেওয়া আছে প্রতিক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড বরাদ্দ প্রাপ্ত গ্রাহকরা সংস্থার সাথে এই বিবরণ আপডেট করতে হবে যেখানে তারা আগে একত্রীকরণ ব্যাংকগুলিতে তাদের অ্যাকাউন্টের বিশদ দিয়েছিল

কয়েক বছর আগে, যখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (এসবিআই) পাঁচটি সহযোগী ব্যাংক একীভূত হয়েছিল, তখন আইএফএসসি কোড এবং 1,300 শাখার নাম পরিবর্তন করা হয়েছিল। ব্যাংকিংয়ের মূল বিষয়টি মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা এবং লখনউয়ের মতো প্রধান শহরগুলিতে অবস্থিত একত্রী ব্যাংকের শাখার নাম এবং আইএফএসসি কোডগুলি পরিবর্তন করা হয়েছিল

স্থানীয় শাখা এবং এটিএম
গ্রাহকরা পূর্ববর্তী ব্যাঙ্কের শাখাতেই সমস্ত ব্যাঙ্কের কাজকর্ম করতে পারবে। আর আপনার বিদ্যমান ব্যাংকের শাখাটির পার্শবর্তী অঞ্চলে যদি  নতুন অধিগ্রহণকারী ব্যাংকের নিজস্ব শাখা থাকে তবে পূর্বতন শাখাটি বন্ধ হয়ে যেতে পারে এবং আপনার ব্যাংকিং সমস্ত কাজকর্ম নতুন শাখাতেই হবে। আপনার শাখা এবং অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য নতুন করে আইএফএসসি এবং এমআইসিআর কোড দেওয়া হবে সেই দিকে নজর রাখুন।
আপনার পুরানো এটিএম কার্ডটি দিয়ে যাবতীয় লেনদেন করতে পারবেন যতদিন না নতুন এটিএম কার্ড হাতে পাচ্ছেন.

ক্রেডিট / ডেবিট কার্ড
মার্জ হওয়া ব্যাংকগুলি নতুন করে ক্রেডিট / ডেবিট কার্ড প্রদান করবে, তবে যতদিন না পর্যন্ত আপনি নতুন ক্রেডিট বা ডেবিট কার্ড পাচ্ছেন পুরানো কার্ড দিয়েই লেনদেনের সমস্ত কাজ করতে পারবেন।

ফিক্সড ডিপোজিট এবং পেপার ওয়ার্ক
কাগজপত্র সংক্রান্ত সমস্ত কাজ এবং ফিক্সড ডিপোজিটের টাকা তোলার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে কারণ এগুলি মার্জড ব্যাংকে স্থানান্তরিত হতে একটু সময় লাগবে, তবে আশা করা যায় আধুনিক এই বিজ্ঞানের যুগে খুব একটা সময় লাগার কথা নয়

শেয়ার হোল্ডার
সম্মিলিত ব্যাংকের শেয়ারহোল্ডারদের একটি পূর্ব নির্ধারিত অনুপাতে অ্যাঙ্কর ব্যাংকের শেয়ার বরাদ্দ দেওয়া হবে। স্ব-স্ব অনুপাত ঘোষণার পরে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডাররা কতটা প্রভাব ফেলবে তা আগামীতে জানা যাবে। এছাড়াও, সংযোজনগুলি ঘোষণার আগে এক্সচেঞ্জের শেয়ারের দামগুলি ইতিমধ্যে প্রভাবিত হয়েছে

অ্যাঙ্কর ব্যাংকগুলির ফোন নাম্বার এবং ইমেল আইডি

Name of the Bank
Contact Details
Email id
Punjab National Bank
1800 180 2222, 1800 103 2222
care[at]pnb[dot]co[dot]in
Canara Bank
1800 425 001
Indian Bank
1800-4250-0000
indmail[at]indianbank[dot]co[dot]in
Bank Of Baroda
gm.ops.ho@bankofbaroda.com
Union Bank of India
1800 22 22 44 / 1800 208 2244
customercare@unionbankofindia.com
State Bank of India (SBI)
1800 11 2211, 1800 425 3800
agmcustomer.lhokol@sbi.co.in


তথ্য সুত্র -- ওয়েবসাইট