পৃষ্ঠা

টেকনোলজি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টেকনোলজি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৫৯টি চীনা মোবাইল অ্যাপ ভারতে ব্যান হতে চলেছে তালিকা দিল IIA


china app



ভারত ও চীনের মধ্যে ১৯৬২ সালে যুদ্ধ হয়, সীমানা নিয়ে বিরোধ থেকে এই যুদ্ধের সূত্রপাত হয়। চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবী করে, এভাবে যে সীমান্ত সমস্যার শুরু হয় তা শেষ পর্যন্ত যুদ্ধের সূচনা করে, ভারত সম্পূর্ণ ভাবে অপ্রস্তুত ছিল এই যুদ্ধে, অপরদিকে চিন সুবিধাজনক অবস্থায় ছিল।এক মাস এক দিন ধরে চলে এই যুদ্ধ অবশেষে যুদ্ধে চীনের কাছে ভারত পরাজিত হয়। সেই যুদ্ধের পরিনতি ভারতের ১,৩৮৩ জন মৃত, ৩,৯৬৮ জন আটক, ১,০৪৭ জন আহত এবং ১,৬৯৬ জন নিরূদ্দেশ হয়। অপর দিকে চিনের ক্ষয়-ক্ষতি খুবই সামান্য মাত্র ৭২২ জন মৃত, এবং ১,৬৯৭ জন আহত হয়।

ভারত ও চীনের মধ্যে চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। সীমান্ত অঞ্চলে সীমারেখা নিয়েই এই বিবাদ প্রায়শই হাতা-হাতি, ধাক্কা-ধাক্কির রূপ নেয়, যা মাঝে মধ্যেই খবরের কাগজে চোখে পড়ে। তবে প্রায় চার দশক পর ভারত-চীন সীমান্তে ভারতের এত সংখ্যক সৈনিককে প্রাণ হারাতে হলো গত সোমবারের ঘটনায়। আর এই ঘটনার পিছনে রয়েছে চীনের রণকৌশলগত ও বাণিজ্যিক আধিপত্য স্থাপনের আকাঙ্ক্ষা। সোমবারের রাতের ঘটনায় ভারতের ২০ জন সেনা জওয়ান শহীদ হয়েছেন। সংবাদ সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী চীনের ৪৩ জন সৈন মারা গেছে, দেরিতে হলেও চীন সরকার তাদের মৃত সৈনিকদের তালিকা প্রকাশ করে।


online earning


আরও পড়ুন - বিনা ইনভেস্টমেন্টে অনলাইনের মাধ্যমে ইনকাম করার কিছু পদ্ধতি


এরকম একটা পরিস্থিতিতে যখন ভারতের সঙ্গে চীনের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে ঠিক তখন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি  চীনের সাথে সম্পর্কিত এমন ৫৯টি মোবাইল অ্যাপের তালিকা প্রকাশ করল। তারদের মতে এই অ্যাপগুলি একেবারেই নিরাপদ নয়। এই অ্যাপগুলির মাধ্যমে ভারতীয়দের ব্যক্তিগত তথ্য বাইরের দেশে সরবরাহ হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল।  এই অ্যাপগুলির মধ্যে বেশ কয়েকটি অ্যাপ রয়েছে যেগুলির বিপুল জনপ্রিয়তা রয়েছে ভারতে। দেশের একটি বড় সংখ্যার মানুষ এই অ্যাপগুলিকে ব্যবহার করে। তালিকায় নাম রয়েছে TikTok, UC Browser, UC News এবং Vigo Video র মত বিপুল জনপ্রিয় পাওয়া অ্যাপ। 



ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি দ্বারা প্রাকাশিত ৫টি চীনা  মোবাইল অ্যাপের তালিকা

1.    TikTok,
2.   Vigo Video,
3.   Vault-Hide,
4.    UC Browser,
5.     UC News,
6.   WeChat,
7.   SHAREit,
8.     Weibo 
9.   Bigo Live,
10.   BeautyPlus,
11.   Xender,
12.  ClubFactory,
13.   Helo,
14.   LIKE
15.   Kwai,
16.   ROMWE,
17.   SHEIN,
18.   NewsDog,
19.   Photo Wonder
20.   APUS Browser,
21.   CM Browser,
22.   Clean Master – Cheetah
23.   VivaVideo- QU Video Inc
24.   Virus Cleaner (Hi Security Lab)
25.   Mi Community,
26.   DU recorder,
27.   YouCam Makeup
28.   Mi Store,
29.   360 Security,
30.   DU Battery Saver,
31.   DU Browser
32.   DU Cleaner,
33.   DU Privacy,
34.   Perfect Corp,
35.   CacheClear
36.   DU apps studio,
37.   Baidu Translate,
38.   Baidu Map
39.   Wonder Camera,
40.   ES File Explorer,
41.   QQ International
42.   QQ Launcher,
43.   QQ Security Centre,
44.   QQ Player,
45.   QQ Music
46.   QQ Mail,
47.   QQ NewsFeed,
48.   WeSync,
49.   SelfieCity,
50.   Clash of Kings
51.   Mail Master,
52.   Mi Video call-Xiaomi,
53.   Parallel Space



muktangan

মোবাইল সিম প্রতারণার নতুন কৌশল, ব্যাংক থেকে উধাও লক্ষ লক্ষ টাকা




mobile


সাবধান! মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং কারীগন সাবধান! মোবাইলে সিম আপডেট করার অনুরোধ করে মেসেজ (SMS) এলে সাবধানইতিমধ্যে অনেক মানুষই লক্ষ্য লক্ষ্য টাকা খুইয়েছেন প্রতারকদের নতুন এই ফাঁদেকরোনা ভাইরাসের পরিস্থিতে উদ্ভুত লকডাউনে মানুষের অনলাইনের মাধ্যমে কেনাকাটা অনেকটাই বেড়েছে. আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে প্রতারকরা আবারও সক্রিয় হয়ে উঠেছে প্রতারণার নতুন ছক নিয়েতদন্তকারীদের পরিভাযায় এই প্রতারণার নামসিম সোয়াপিং অর্থাৎ বদলে যাচ্ছে আপনার সিম, প্রতারক দের হাতে চলে যাচ্ছে ডুপ্লিকেট সিম আপনার মোবাইলের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকদের হাতে

ইতিমধ্যেই নতুন এই প্রতারণার শিকার হয়ে 40 লাখ টাকা খুইয়েছেন দুই ব্যক্তি। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বৃন্দাবনের একটি ধর্মীয় মঠের প্রধান পুরোহিতের অভিযোগের মাধ্যমেই এই নতুন প্রতারণার ছক প্রকাশ্যে এসেছে। একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় 29 লাখ টাকা খুইয়েছেন তিনি। প্রাথমিক তদন্তে জানা যায়, তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা খোওয়া যাওয়ার দিনই হঠাৎ করে তাঁর মোবাইলের সিমটি অকেজো হয়ে গিয়েছিল।




আরও পড়ুন -- হ্যাকারদের কাছ থেকে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে সুরক্ষিত করবেন



ঠিক একই ভাবে 10 লাখ টাকা খুইয়েছেন গুজরাতের এক ব্যবসায়ীও। কী ভাবে হচ্ছে এই প্রতারণা ?

তদন্তকারীদের কথায়, প্রতারকরা টেলিকম অপারেটরের ভেক ধরে একসঙ্গে প্রচুর নম্বরে বাল্ক মেসেজ পাঠাচ্ছে। মেসেজে লেখা থাকছে, সিম আপডেট করার প্রস্তাব, সঙ্গে দেওয়া থাকছে টেলিকম অপারেটরের একটি নম্বর। প্রতিটি মোবাইল সংস্থারই নতুন সিম বা পুরনো সিম আপডেট করার আবেদন জানাতে নির্দিষ্ট নম্বর রয়েছে। সেই নম্বরে  গ্রাহক মেসেজ পাঠালে, টেলিকম অপারেটর আবার মেসেজ করে গ্রাহকের সিম বদলের চূড়ান্ত সম্মতি জানতে চায়। গ্রাহক সেই সম্মতি মেসেজ করলেই গ্রাহকের আগের সিম বন্ধ হয়ে যায়, পুরনো নম্বরেই চালু হয় নতুন সিম।

তদন্তকারীদের কথায়, এই নতুন সিম চলে যাচ্ছে প্রতারকদের হাতে। সিম হাতে পেয়েই বিভিন্ন ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিংয়ে লগ-ইন করার চেষ্টা শুরু করে দেয় প্রতারকরা। গ্রাহকদের মোবাইল নম্বর যুক্ত করা থাকে নেট ব্যাঙ্কিংয়ের সঙ্গে। সেখানে মোবাইল নম্বর দিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নেয় প্রতারকরা। কারণ নেট ব্যাঙ্কিকং বা মোবাইল ব্যাঙ্কিকং প্রতিটি ক্ষেত্রেই ওয়ান টাইম পাসওয়ার্ডই আসে মোবাইলে মেসেজের মাধ্যমে। আর প্রতারকরা সেই সিমটিই নিজেদের দখলে নিয়ে ফেলেছে।’’


তবে কলাকাতায় এখনও কেউ এই ভাবে প্রতারিত না হলেও, ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে সাইবার পুলিশ। কারণ, সাধারণত এই ধরনের প্রতারণা কোনও নির্দিষ্ট রাজ্যভিত্তিক হয় না। গোটা দেশ জুড়েই হয়। পাশাপাশি মোবাইল সংস্থাগুলিকেও সিম দেওয়ার সময় গ্রাহকের পরিচয় যাচাইয়ের উপর জোর দিতে বলা হয়েছে


muktangan

মোবাইলের দ্রুত চার্জ শেষ হওয়ার সমস্যার সমাধান শীঘ্রই


mobile



স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ড্রোনের মতো বর্তমানে সর্বাধিক ব্যবহৃত গ্যাজেটে একটি বড় সমস্যা হল দ্রত চার্জ শেষ হয়ে যাওয়া। এখন এই গ্যাজেটে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। লিথিয়াম আয়ন ব্যাটারিতে চলা গ্যাজেটে চার্জ ফুরিয়ে যাওয়ার সমস্যা সমাধান হতে চলেছে শীঘ্রই

এখনকার ইলেকট্রনিক্স গেজেট গুলিতে লিথিয়াম আয়ন প্রযুক্তি ব্যাটারি ব্যবহার করা হয়। নতুন প্রযুক্তির এই ব্যাটারিতে ‘লিথিয়াম-সালফার আয়ন’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি এক বার চার্জে দুই থেকে তিনগুণ বেশি চলবে সেই সঙ্গে এর উৎপাদন খরচও অনেক কম হবে আর এই সাফল্য এসেছে তিন ভারতীয় গবেষকের হাত ধরে


সম্প্রতি এই সংক্রান্ত জার্নালে প্রকাশিত হয়েছে নতুন প্রযুক্তির ব্যাটারি আসতে চলেছে তিনজন ভারতীয় বংশোদ্ভুত বিজ্ঞানীদের হাত ধরে যাঁর নেতৃত্বে এই গবেষণা চলছে তিনি টেক্সাস মেটিরিয়ালস ইনস্টিটিউটের ডিরেক্টর আরুমুগাম মান্থিরাম। তাঁর সঙ্গে এই গবেষণায় যুক্ত আছেন অস্টিনে টেক্সাস ইউনিভার্সিটির দুই ছাত্র অম্রুত ভার্গভ এবং সঞ্জয় নন্দা।


নতুন এই প্রযুক্তিতে যেহেতু সালফার ব্যবহার করা হচ্ছে, তাই ব্যাটারি তৈরিতে খরচ অনেক কমবে। গবেষকরা জানিয়েছেন, লিথিয়াম-সালফার আয়ন ব্যাটারির জীবৎকাল অনেক বাড়বে অর্থাৎ এখনকার লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে বেশি দিন টিকবে। সালফার ব্যবহার করার কারণে ব্যাটারির ওজন কিছুটা কম হবে। ফলে সার্বিক ভাবে গ্যাজেটের ওজনও কমবে। এছাড়াও শর্ট সার্কিট হওয়ার মতো সমস্যাও কমবে। নতুন প্রযুক্তির এই লিথিয়াম-সালফার আয়ন ব্যাটারি দ্রুত বাজারে আনা যাবে বলেই মনে করছেন গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা


muktangan





হোয়াটসঅ্যাপ আনছে একগুচ্ছ নতুন ফিচার, জেনেনিন কি কি ?


বর্তমানে বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ সমগ্র বিশ্ব জুড়ে প্রায় দুশো কোটি ব্যবহারকারী রয়েছে এই অ্যাপের আওতায় ব্যবহারকারীদের সুবিধার্তে এক গুচ্ছ নতুন ফিচার আনতে চলেছে জনপ্রিয় এই অ্যাপটি

whats app


ফিচার নং - 1

হোয়াটসঅ্যাপে প্রথম যে নতুন ফিচার যুক্ত হতে চলেছে তা ভিডিও কল নিয়ে এতদিন হোয়াটসঅ্যাপে সর্বাধিক চার জন একসঙ্গে ভিডিও কলে যুক্ত হতে পারতেনকরোনাভাইরাসের আবহে লকডাউনের জেরে এখন সকলেই ঘরবন্দি তাই ভিডিও কলের ব্যবহারও বাড়ছে হোয়াটসঅ্যাপের ভিডিও কলে যেহেতু মাত্র চার জন একসঙ্গে যোগ দিতে পারেন, তাই বেশ কিছু ইউজার অন্য অনলাইন ভিডিও প্ল্যাটফর্মে চলে গিয়েছেনতাই অনেক জনকে একসঙ্গে ভিডিও কলে যুক্ত করা যায়, তার প্রস্তুতি শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ, খুব শীঘ্রই এই সুবিধা আসতে চলেছে

 

ফিচার নং - 2

হোয়াসটঅ্যাপের আরও এক প্রতিবন্ধকতা হল, একটি অ্যাকাউন্ট একটি মোবাইলেই ব্যবহার করা যায় যে মুহূর্তে আপনি অন্য একটি মোবাইলে লগ ইন করবেন, আগের মোবাইল থেকে নিজে থেকেই লগ আউট হয়ে যাবেনএই ফিচারের কিছু পরিবর্তন করার উপরও কাজ করছে হোয়াটসঅ্যাপ অর্থাত্ বার একাধিক ফোনেও একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে তবে সে ক্ষেত্রে সেই দুটি বা তিনটি ফোন এক জন ব্যবহারকারীরই হতে হবে



ফিচার নং - 3

বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা ফোন ছাড়া বা ফোনের ইন্টারনেট সংযোগ ছাড়া তা সম্ভব নয়হোয়াটসঅ্যাপ এ বার এমন উপায় আনতে চলেছে, যার ফলে ফোন বন্ধ থাকা অবস্থাতেও হোয়াটসঅ্যাপ ওয়েব- লগ ইন করা যাবে এর জন্য  ইউনিভার্সাল উইনডো প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে

ফিচার নং - 4

কোনও মেসেজ পাঠানোর পর তা ডিলিট করার ফিচার অনেক আগেই এনেছে হোয়াটসঅ্যাপ বারডিসঅ্যাপেয়ারিং মেসেজনামে একটা ফিচার এতে যুক্ত করতে চলেছে এর ফলে ব্যবহারকারী নিজেই কোনও মেসেজ পাঠানোর পর সেই মেসেজ কতক্ষণ পর পুরোপুরি মুছে যাবে, তার টাইম সেট করতে পারবেন


 

ফিচার নং - 5

ফেক নিউজ রুখতে ফরওয়ার্ড মেসেজের সংখ্যা আগেই রদ করেছে বার কোনও ফরওয়ার্ডেড ছবি নকল কি না তা জানারও উপায় আনতে চলেছেহোয়াটসঅ্যাপে ঘুরে বেড়ানো ওই ছবির পাশে একটা সার্চ আইকন থাকবে যেটায় ক্লিক করলেই গুগল ইমেজ সার্চ অপশন খুলে যাবে সরাসরি যার মাধ্যমে ব্যবহারকারী সরাসরি ওই ছবি সত্যাসত্য জেনে নিতে পারবেন

muktangan

৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা দিয়ে জিয়োর ১০ শতাংশ শেয়ার কিনল ফেসবুক



jio

রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ভারতীয় মুদ্রায় ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা দিয়ে জিয়ো প্ল্যাটফর্মের ১০ শতাংশ শেয়ার কিনে নিল ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ বুধবার দুই সংস্থার মধ্যে এই চুক্তির কথা জিয়ো- তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে একই কথা জানানো হয়েছে ফেসবুকের তরফ থেকেও।

ফেসবুকের কর্নধার মার্ক জাকারবার্গ এই চুক্তির কথা জানিয়ে তাঁর পোস্টে লিখেছেন, ‘‘ভারত এখন ডিজিটাল দুনিয়ায় পদার্পণের মাঝপথে পৌঁছে গিয়েছে কোটি কোটি ভারতীয় ক্রেতাকে অনলাইনের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জুড়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের  জিয়ো- মতো সংস্থা’’

এই বিনিয়োগের ফলে মুকেশের জিও প্ল্যাটফর্মের কাঁধে ঋণের বোঝাও কিছুটা হাল্কা হবে বলে বিশেষজ্ঞ মহলের মতে। এর ফলে, শিল্পপতি মুকেশ আম্বানির জিয়ো প্ল্যাটফর্ম সংস্থায় অন্য কোনও সংস্থার শেয়ারের নিরিখে সবচেয়ে এগিয়ে থাকল ফেসবুকই। জিয়ো ইনফোকমও রয়েছে জিয়ো প্ল্যাটফর্মের মধ্যে

বিশেষজ্ঞদের মতে হোয়াটসঅ্যাপ চ্যাট সার্ভিসকে ব্যবহার করে ভারতে ডিজিটাল পেমেন্ট সার্ভিসকে চালু জনপ্রিয় করতে চাইছে ফেসবুক। সেই লক্ষ্যেই জিয়ো- ফেসবুকের এই বিনিয়োগভারতে ফেসবুকের মেসেজিং সার্ভিসের ইউজারের মোট সংখ্যা প্রায় ৪০ কোটি। ফেসবুকের এত বড় বাজার আর কোনও দেশে নেই দেশে যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন তাঁদের ৮০ শতাংশই ফেসবুকের মেসেজিং সার্ভিসের ইউজার

বিশেষজ্ঞরা বলছেন, মুকেশের সংস্থার সঙ্গে চুক্তির ফলে ফেসবুক রিলায়্যান্সের -কমার্স সংস্থা জিয়োমার্টের গ্রাহকদের কাছেও পৌঁছে যেতে পারবে। জিয়োমার্টের গ্রাহকরা মূলত ক্ষুদ্র ব্যবসায়ী ক্রেতা