পৃষ্ঠা

গ্রিনিজ বুক অব ওয়ার্ল্ডে বৃহৎ পরিবার হিসেবে নাম উঠেছে ভারতের এই পরিবারের -- জেনেনিন বিস্তারিত






বিশ্বে সর্ববৃহৎ পরিবার হিসেবে গ্রীনিজবুকে নাম উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের সার্চশিপ জেলার বকতাভং ত্লানগনাম গ্রামের এক পরিবারের। মোট 181 জন সদস্য সংখ্যা পরিবারের প্রধান 72 বছর বয়সী মিঃ জিয়ানা চানা বিশ্বের বৃহত্তম পরিবারের প্রধান হওয়ার রেকর্ড করেছেন।


জিয়োনা, তার বৃহত্তর পরিবারে রয়েছেন 39 জন স্ত্রী, 94 শিশু, 14 পুত্রবধূ এবং 40 বছরের বেশি নাতি-নাতনি সহ পরিবারের মোট সদস্য সংখ্যা 181 জন। মিঃ চানা ১৯৫৯ সালে 15 বছর বয়সে প্রথমবার এবং 2004 সালে সর্বশেষ বিয়ে করেছিলেন যখন তাঁর বয়স ছিল 60 বছর।
 



বৃহত্তর এই পরিবার একটি বিশালাকার বেগুনি রঙের কংক্রিট কাঠামো যুক্ত চারতলা একটি বাড়িতে একসঙ্গে বসবাস করেন, বাড়িটির নাম জিওনা ম্যানশন। 100 টিরও বেশি ঘর রয়েছে এই বাড়িতে।




চার-প্রজন্মের পরিবার সম্পূর্ণ ভাবে সাবলম্বী। বাড়ির কিছু মহিলা সদস্যরা তাদের খাদ্য প্রয়োজনের জন্য কৃষিকাজ করেন এবং বাদবাকি মহিলা সদস্যরা রান্নাবান্না সহ অন্যান্য ঘরের কাজ করেন। আর পুরুষ সদস্যরা পারিবারিক ব্যবসা কাঠের কাজের সঙ্গে যুক্ত। আরও বড় কথা, অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জিওনা তার বাচ্চাদের জন্য একটি নিজস্ব স্কুল প্রতিষ্ঠা করেছে।




 
এত বড় পরিবারকে খাওয়ানো খুব সহজ কাজ নয় কারণ পরিবারটি প্রতিদিন 50 কেজি চাল, প্রায় 120 কেজি আনাজ এবং 70 কেজি মাংস প্রয়োজন। প্রতিদিনের পারিবারিক কাজগুলি স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদের মধ্যে ভাগ করা হয় যেখানে বয়স্ক স্ত্রী অন্যদের মধ্যে কাজকর্ম সমন্বয় করে থাকে।


জিওনা তার এতবড় পরিবারের যত্ন নিতে পেরে অত্যন্ত খুশি এবং নিজেকে ভাগ্যবান মনে করেন। গ্রামের দরিদ্র পিতারা তার মেয়ের সঙ্গে জিওনার বিয়ে দিয়ে ভাগ্যবান বলে মনে করেন।




চানা পরিবারের কারণে এই গ্রামটি রাজ্যের একটি পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে।
 





তথ্য সূত্র এবং ছবি - ওয়েবসাইট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।