বর্তমানে
বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। সমগ্র
বিশ্ব জুড়ে প্রায় দুশো
কোটি ব্যবহারকারী রয়েছে এই অ্যাপের
আওতায়। ব্যবহারকারীদের
সুবিধার্তে এক গুচ্ছ নতুন
ফিচার আনতে চলেছে জনপ্রিয়
এই অ্যাপটি।
ফিচার নং - 1
হোয়াটসঅ্যাপে
প্রথম যে নতুন ফিচার
যুক্ত হতে চলেছে তা
ভিডিও কল নিয়ে।
এতদিন হোয়াটসঅ্যাপে সর্বাধিক চার জন একসঙ্গে
ভিডিও কলে যুক্ত হতে
পারতেন। করোনাভাইরাসের
আবহে লকডাউনের জেরে এখন সকলেই
ঘরবন্দি। তাই
ভিডিও কলের ব্যবহারও বাড়ছে। হোয়াটসঅ্যাপের
ভিডিও কলে যেহেতু মাত্র
চার জন একসঙ্গে যোগ
দিতে পারেন, তাই বেশ
কিছু ইউজার অন্য অনলাইন
ভিডিও প্ল্যাটফর্মে চলে গিয়েছেন।
তাই অনেক জনকে একসঙ্গে ভিডিও
কলে যুক্ত করা যায়,
তার প্রস্তুতি শুরু করে দিয়েছে
হোয়াটসঅ্যাপ, খুব শীঘ্রই এই সুবিধা
আসতে চলেছে।
ফিচার নং - 2
হোয়াসটঅ্যাপের
আরও এক প্রতিবন্ধকতা হল,
একটি অ্যাকাউন্ট একটি মোবাইলেই ব্যবহার
করা যায়। যে
মুহূর্তে আপনি অন্য একটি
মোবাইলে লগ ইন করবেন,
আগের মোবাইল থেকে নিজে
থেকেই লগ আউট হয়ে
যাবেন। এই
ফিচারের কিছু পরিবর্তন করার
উপরও কাজ করছে হোয়াটসঅ্যাপ। অর্থাত্
এ বার একাধিক ফোনেও
একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
তবে সে ক্ষেত্রে সেই
দু’টি বা তিনটি
ফোন এক জন ব্যবহারকারীরই
হতে হবে।
ফিচার নং - 3
বর্তমানে হোয়াটসঅ্যাপ
ব্যবহার করা ফোন ছাড়া
বা ফোনের ইন্টারনেট সংযোগ
ছাড়া তা সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ
এ বার এমন উপায় আনতে
চলেছে, যার ফলে ফোন
বন্ধ থাকা অবস্থাতেও হোয়াটসঅ্যাপ
ওয়েব-এ লগ ইন
করা যাবে। এর
জন্য ইউনিভার্সাল
উইনডো প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে।
ফিচার নং - 4
কোনও মেসেজ পাঠানোর পর
তা ডিলিট করার ফিচার
অনেক আগেই এনেছে হোয়াটসঅ্যাপ। এ
বার ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজ’ নামে একটা
ফিচার এতে যুক্ত করতে
চলেছে। এর
ফলে ব্যবহারকারী নিজেই কোনও মেসেজ
পাঠানোর পর সেই মেসেজ
কতক্ষণ পর পুরোপুরি মুছে
যাবে, তার টাইম সেট
করতে পারবেন।
ফিচার নং - 5
ফেক নিউজ রুখতে ফরওয়ার্ড
মেসেজের সংখ্যা আগেই রদ
করেছে। এ
বার কোনও ফরওয়ার্ডেড ছবি
নকল কি না তা
জানারও উপায় আনতে চলেছে। হোয়াটসঅ্যাপে
ঘুরে বেড়ানো ওই ছবির পাশে
একটা সার্চ আইকন থাকবে। যেটায়
ক্লিক করলেই গুগল ইমেজ
সার্চ অপশন খুলে যাবে
সরাসরি। যার
মাধ্যমে ব্যবহারকারী সরাসরি ওই ছবি
সত্যাসত্য জেনে নিতে পারবেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।