পৃষ্ঠা

এটিএম প্রতারনা চক্র বর্তমানে দুশ্চিন্তার একটি কারন কিভাবে নিজেকে বাঁচাবেন

মানুষ সভ্যতার দাস, আমরা সবসময় উন্নত প্রযুক্তি ব্যবহার করতে আগ্রহী। এটিএম বর্তমানে বিজ্ঞানের বড় একটি উপহার। 24 ঘন্টা টাকা তোলা, জমা দেওয়া প্রচুর মানুষকে নানা রকম ভাবে উপকৃত করেছে। আবার একটু অসতর্কের জন্য প্রচুর মানুষকে করেছে সর্বশান্ত। এটিএম প্রতারকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুধু দেশের নয় বিদেশের প্রতারকরা এসে ভারতীয় এটিএম গ্রাহকদের সর্বশান্ত করে চলে যাচ্ছে। একটু সতর্ক থাকলে এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচা অনেকাংশেই সম্ভব। সামপ্রতিক কালের কিছু ঘটনা দেখে শুনে সবদিক বিচার করে আমরা এই প্রতিবেদনটি তৈরী করেছি আশাকরি আপনারা উপকৃত হবেন।

atm hack

কতগুলি সাবধানতা, যেগুলি আপনাকে খুশি রাখবে


    • নিয়মিত আপনার অ্যাকাউন্টের ট্রাংজাকশান বা লেনদেনগুলি চেক করুন। যদি সন্দেহজনক কিছু দেখতে পেলে তাৎক্ষণিকভাবে ব্যাঙ্ককে জানান।
    • কার্ডের পিছনে জরুরি হটলাইন নম্বর / গ্রাহক পরিষেবা নম্বরটি নোটবুকে লিখে রাখুন, যদি কখনও কার্ড চুরি হয়ে যায় সাথে সাথে ঐ নম্বরে কল করে কর্তৃপক্ষকে জনান।
    • অনলাইন লেনদেনের সঙ্গে স্মার্ট হন। বিশ্বাসযোগ্য ব্যবসায়ীদের থেকে কেনাকাটা করুন এবং আপনার ওয়েব ব্রাউজারে "লক" আইকনের মতো সুরক্ষিত ওয়েবসাইট চিহ্নিত করুন এবং তাদের সঙ্গে লেনদেনের করুন। অনলাইন পেমেন্টের জন্য সর্বজনীন ওয়াইফাই (হটস্পট) ব্যবহার করা এড়িয়ে চলুন।

      atm


      • এটিএম মেশিনে সন্দেহজনক কিছু দেখলে সেখানে ডেভিড কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। কার্ড মেশিনে দেওয়ার আগে ভাল করে দেখেনিন কোনও অতিরিক্ত জিনিস এটিএম-এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা কার্ড রিডারকে (যেখানে আপনি নিজের কার্ডটি সন্নিবেশ করিয়েছেন) ঝাকিয়ে দেখুন কোনও লুকানো ক্যামেরা বা ভুয়ো কী প্যাড বা পিন প্যাড যুক্ত আছে কিনা।
      • “ব্যাঙ্কের হেড অফিস থেকে বলছি” বা “কাস্টোমার কেয়ার থেকে বলছি” ইত্যাদি বলে ফোনকরে কেউ যদি এটিএম কার্ডের পিন বা সিভিভি নাম্বার জানতে চাই দেবেনা, প্রয়োজনে ব্রাঞ্চে যোগাযোগ করুন।




      • মোবাইলে প্রয়োজনের অতিরিক্ত অবাঞ্ছিত অ্যাপ ডাউনলোড করবেন না, কোন কারনে ডাউনলোড হয়েগেলে রিমুভ করুন।
      • ল্যাপটপ বা ডেক্সটপ থেকে অনলাইন পেমেন্ট করলে কম্পিউটারে অরজিনাল অ্যান্টিভাইরাস রাখুন এবং সিকিওর ব্রাউজার ব্যবহার করুন।
      • এটিএম-এ পৌঁছানোর সময় এবং এটিএম ব্যবহার করার সময় চারপাশে লক্ষ্য রাখুন। এটিএম-এ আপনার পিন দেওয়ার সময় আপনার অপর হাত বা অন্য কিছুদিয়ে পিন প্যাড ঢেকে রাখার অভ্যাস করুন।




        • আপনার এটিএম-এর পিন নাম্বার এবং সিভিভি নাম্বার কারও সাথে শেয়ার করবেন না।
        • ব্যাঙ্ককে আপনি যে পরিচিতি তথ্য দিয়েছেন (যেমন মোবাইল নম্বর, ই মেইল, ঠিকানা ইত্যাদি) নিয়মিত আপডেট করুন। অ্যাকাউন্টে কোনরকম সন্দেহজনক লেনদেন হলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ককে জানান।
        • কোথাও ঘুরতে যাচ্ছেন এবং সেখানে আপনার কার্ড ব্যবহার করার পরিকল্পনা করছেন, তবে আপনার ভ্রমণ তারিখ এবং গন্তব্যটি ব্যাঙ্ককে জানিয়ে রাখুন।
        • যদি একটি নতুন কার্ড পেয়ে থাকেন তবে আপনার পুরানো কার্ডটি নষ্ট করে দিন। কার্ডে চৌম্বকীয় স্ট্রিপ এবং চিপটি নষ্ট করুন।




          এটিএম কার্ড হারিয়ে গেলে কি কি করবেন?

           
          • এটিএম কার্ডটি হারিয়েগেছে জানার সঙ্গে সঙ্গে কাস্টোমার কেয়ারের টোলফ্রি নাম্বারে ফোন করে আগে কার্ডটিকে ব্লক করুন
          • আপনার ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে ঐ অ্যাকাউন্ট থেকে সমস্থ ধরনের ট্রানজাকশান বন্ধ করুন
          • ব্যঙ্কের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গুলি গ্রহণ করুন


          ভারতের উল্লেখযোগ্য কিছু ব্যাঙ্কের এটিএম 

          হেল্প লাইন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া হল


          Bank Name
          ATM Card Helpline
          Toll free
          Email
          Allahabad Bank

          18005722000
          atm.switch@allahabadbank.in
          Axis Bank
          +91 22 67987700,
          1860 419 5555


          Bank of Baroda

          1800 258 44 55,
          1800 102 44 55

          Bank of India

          1800220229,

          (044) 39113784,

          (044) 71721112

          1800 425 1112,

          (022) 40429123,

          (022)40429127

          PSS.Hotcard@fisglobal.com
          Bank of Maharastra
          1800 233 4526,
          1800 102 2636
          1860 180 1290,
          020 2700 8666

          Central Bank
          022-66387743,
          022-66387737
          1800 222 368,
          cbicards@mtnl.net.in
          HDFC Bank

          022-6160 6161



          ICICI Bank

          1860 120 7777

          1800 103 8181

          Punjab National Bank
          1800-180-2222,
          1800-103-2222
          0120-2490000

          State Bank of India

          1800 425 3800,

          1800 11 2211

          080-26599990

          contactcentre@sbi.co.in

          Syndicate Bank
          080-22073888
          1800-208-3333,
          1800-3011-3333,
          dcc@syndicatebank.co.in
          Union Bank of India
          080-25300175
          1800 22 22 44
          customercare@unionbankofindia.com
          United Bank of India

          1800-1033-470





          কোন মন্তব্য নেই:

          একটি মন্তব্য পোস্ট করুন

          প্রয়োজনে অবশ্যই কমেন্ট করুন, দয়াকরে কোন স্প্যাম লিঙ্ক কমেন্টে দেবেন না।